শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

পূবালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ০০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ৭৪ পয়সা।
সেপ্টেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৮ টাকা ০৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *