সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পূরবী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

রবিবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।

আগামী ১ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *