শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই সাইফ পাওয়ারটেকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। রোববার (১২ মে) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৯০ পয়সা। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ১০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *