প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের কাছে ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠানোর কথা জানিয়েছে। কোম্পানিটি বিএফটিএন সিস্টেমের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে।
আলোচ্য অর্থবছরের জন্যপ্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। পরবর্তীতে এটি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে। অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণের মাধ্যমে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।
