বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

শুক্র ও শনিবার খোলা থাকবে কাস্টম হাউস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টম হাউস। এ লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার বিমানবন্দরের অধীনে থাকা এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের এক নির্দেশনায় জানানো হয়েছে, দুর্যোগ-পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে সংশ্লিষ্ট শুল্কায়ন টিম ও সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত দিন ও সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে অগ্নিকাণ্ড-পরবর্তী সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো স্থবিরতা তৈরি হবে না। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন, যা বাণিজ্যিক গতি বজায় রাখা ও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *