বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ১০৫টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর পেতে পুঁজিবাজার প্রেস.কম
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইউসিবি, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রাইম ফাইন্যান্স, তুং হাই নিটিং এবং শার্প ইন্ডাস্ট্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *