প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ বিএসআরএমের
তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ টাকা ৫১ পয়সা লোকসান করেছিল।
প্রথম ত্রৈমাসিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ১১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ২৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪২ টাকা ৬৭ পয়সা।
