প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ এসকে ট্রিমস লিমিটেডের
তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৫৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা।
