প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ হামিদ ফেব্রিক্স লিমিটেডের
তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল মাইনাস ২ টাকা ৬৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮২ পয়সা।
