পুঁজিবাজার ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর আজ (১৪ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ১.১৩ পয়েন্ট। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ০.০৩ পয়েন্ট।
আলোচনাকালে ডিএসইতে মোট ১৪৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১১৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ২৮টি কোম্পানির শেয়ার দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১২১টি কোম্পানির।
