প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ আইটি কনসালট্যান্টসের
তালিকাভুক্ত আইটি কনসালট্যান্টস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের জন্য তার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তথ্য কোম্পানি সূত্র থেকে জানা গেছে।
আর্থিক বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস ছিল ৪৬ পয়সা।
প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১ টাকা ২২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬০ টাকা।
