বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ স্কয়ার টেক্সটাইলের

তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসুলেটেড ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।

প্রথম ত্রৈমাসিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৪ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৭২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *