রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২২৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ। আর ৫ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৬৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ৫ দশমিক ৫৯ শতাংশ, সিটি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ২৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৫৩ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৪ দশমিক ৪৪ শতাংশ, বে লিজিংয়ের ৪ দশমিক ৪২ শতাংশ, ইনট্রাকোর ৪ দশমিক ২৩ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ৪ দশমিক ০২ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *