বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসবিএসি ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৯ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসবিএসি ব্যাংকের ৪ কোটি ৭ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৩ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *