ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ আনুমোদন
পূঁজিবাঁজার তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য উদ্যোক্তা এবং পরিচালক ছাড়া সকল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডা আইটেম অনুমোদন করা হয়।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।
প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ রেজারাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনীত পরিচালক মোঃ শহীদ হোসেন তানজিল; নারায়ণ রায়, এফসিএ, স্বাধীন পরিচালক; মোহাম্মদ হামিদুর রশীদ, এফসিএ, স্বাধীন পরিচালক; রফিকুজ্জামান ভূইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা; আহমেদ মোনাব্বি, প্রধান আর্থিক কর্মকর্তা; মোহাম্মদ আবদুল হালিম ঠাকুর, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
