বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
অর্থনীতি

ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ডলার

চলতি বছরের প্রথম মাসের মতোই রেমিট্যান্স প্রবাহের গতি ভালো দেখা গেছে ফেব্রুয়ারিতেও। চলতি মাসে প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ ডলার প্রবাসী আয় এসেছে। প্রতিদিন আসছে ৭ কোটি ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।

আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।

তবে আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *