শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

ফ্যামিলিটেক্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শ্যামপুর সুগার। কোম্পানিটির শেয়ার দর ৬.৪৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫.০৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, দেশবন্ধু পলিমার, কাট্টালি টেক্সটাইল, খান ব্রাদার্স, একমি পেস্টিসাইড, বারাকা পাওয়ার এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *