বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর বেড়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *