বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল সুবিধার চেক প্রদান অনুষ্ঠিত

আজ (০৯ ডিসেম্বর, মঙ্গলবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইকো ব্যাটারিজ লিঃ এর মধ্যে বিদ্যমান গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় ইকো ব্যাটারিজ লিঃ -এর সেলস্ সার্ভিস বিভাগের সুপারভাইজর মরহুম শহিদুল ইসলাম-এর স্ট্রোক জনিত চিকিৎসা খরচ ও পরবর্তীতে তাঁর মৃত্যুতে মৃত্যু দাবি বাবদ মোট ২ লাখ ৫৮ হাজার ৪শত টাকার চেক প্রদান করা হয়। গাজীপুরের মাওনাতে অবস্থিত ইকো ব্যাটারিজ লিঃ এর নিজস্ব কারখানায় উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মীদের উপস্থিতিতে মরহুমের মনোনীতকের নিকট চেক হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ মাজহারুল ইসলাম, হেড অব ক্লেইমস্ মোঃ আনিসুর রহমান সুমন এবং ইকো ব্যাটারিজ লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজার – এইচআর, এডমিন ও কম্প্লায়েন্স মোঃ জসিম উদ্দিন এবং ম্যানেজার – প্রোডাকশন মোঃ ইসমাইল হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *