শমরিতা হাসপাতাল লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শমরিতা হাসপাতাল লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা কোম্পানীর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ডিসেম্বর ০৯, ২০২৫ইং তারিখে হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০২৫ইং অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ৫% নগদ লভ্যাংশ, পরিচালক নির্বাচন ও নিয়োগ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
