বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে শেয়ারবাজার শক্ত অবস্থান গেলেই : বিএসইসির চেয়ারম্যান

ইউক্রেনে যুদ্ধের কারণে ডলারের বাজার অস্থির হয়ে উঠলে সূচকের পতন হতে শুরু হয়। সে সময় সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির কথা চিন্তা করে আমার ফ্লোর প্রাইস বেধে দিয়েছি। শেয়ারবাজার একটু শক্তিশালী অবস্থানে গেলেই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম।

মঙ্গলবার (১১ জুলাই) ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) আয়োজিত `ইকোনমিক চ্যালেঞ্জ ফর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট: পসিবল রিমিডিজ` নামক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকগুলো মূলধনের ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত থাকলেও প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে বিনিয়োগ করেনা। এরমধ্যে ২০ শতাংশ বিনিয়োগ করেছে এমন ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে ক্যাপিটাল তুলে ব্যাংকের তারল্য সংকট নিরসন করে।

এতে করে শেয়ারবাজারে ২০ শতাংশ বিনিয়োগ রয়েছে এমন ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ কমে ৫ শতাংশে নেমে এসেছে। এতে করে বাজারে বড় ধরনের প্রভাব পরে।

তবে, বর্তমানে ঐ ব্যাংকগুলোর বিনিয়োগ ১৫ শতাংশের আশপাশে অবস্থান করছে। এতে করে শেয়ারবাজার আগের তুলনায় কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বন্ডের মাধ্যমে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকার ফান্ড দিয়েছি ইকনোমিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবলাইজেশন ফান্ডের চেয়ারম্যান নজিবুর রহমাম, ডিএসইর চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) প্রেসিডেন্ট হাসান ইমাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) এর প্রেসিডেন্ট রেফায়েত উল্লাহ মৃধা। কী নোট উপস্থাপন করেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *