বন্ড ইস্যু করার অনুমতি পেয়েছে রূপালী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড ১২’শ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করতে পারবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে এনওসি পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং ফুলী রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটি ৭ বছর মেয়াদী। অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা থেকে সম্মতি পেয়েছে ব্যাংকটি।
এই বিবেচনায়, রূপালী ব্যাংককে বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যুতে এনওসি দিয়েছে।
