বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৬৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বন্ডটি হবে সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাসেল-৩ এর সাথে সঙ্গতি রেখে মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে ওই অর্থ ব্যবহার করা হবে।
আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *