শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *