বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বার্জার পেইন্টের সর্বোচ্চ দর পতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৫ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে বার্জার পেইন্ট এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৪১ টাকা ১০ পয়সা বা ৮.১৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এর দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ।

আর ৭ টাকা ১০ পয়সা বা ৬.৩৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশ গার্মেন্টস

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ফাইন্যান্স ৫.৮৩ শতাংশ,লাভেলো ৫.১৯ শতাংশ, পিপলস লিজিং ৫.০০ শতাংশ,আরামিট সিমেন্ট ৪.৭২ শতাংশ,মেট্রো স্পিনিং ৪.৬৩ শতাংশ, ন্যাশনাল ফিড ৪.৬৩ শতাংশ এবং ফিনিক্স ইন্সুরেন্স ৪.৪৫ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *