বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার সূচকের উত্থানে চলছে লেনদেন

আজ মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৭ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৩.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৯ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৪৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *