বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
সূত্র মতে, সামিট অ্যালায়েন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম কটনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২২-২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
লাফার্জহোলসিমের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *