বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১৩ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৫ মে থেকে ০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। দর বৃদ্ধি পাওয়ায় এই ১৩ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ৮ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ। ৭ দশমিক ৮৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। আর ৫ দশমিক ০৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বস্ত্র খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ২৬ শতাংশ, পাট খাতে ৩ দশমিক ৪৬ শতাংশ, চামড়া খাতে ১ দশমিক ৫৯ শতাংশ, ভ্রমণ ও আবাসন খাতে ১ দশমিক ৫৭ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৩৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ২৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ১৫ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ০ দশমিক ৬৫ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ২৬ শতাংশ এবং সিরামিক খাতে ০ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।

এছাড়া, আলোচ্য সপ্তাহে দর কমেছে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০ দশমিক ৬৪ শতাংশ, সিমেন্ট খাতে ০ দশমিক ৪২ শতাংশ, টেলিকম খাতে ০ দশমিক ৪১ শতাংশ, প্রকৌশল খাতে ০ দশমিক ৩৯ এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ০ দশমিক ২৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *