শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

বিএসইসিতে ৮ মাস ধরে কমিশনারের পদ শূন্য

পুঁজিবাজার প্রেস.কম : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ৮ মাস ধরে ১টি কমিশনারের পদ শূন্য রয়েছে।বিএসইসির অযোগ্য চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সঙ্গে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের ষড়যন্ত্রে সাবেক কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান ৮ মাস আগে পদত্যাগ করে বিদায় নিলেও শূন্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
ষড়যন্ত্রের স্বীকার হয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারিকুজ্জামান।তবে তার বিদায়ের ৮ মাসেও সৃষ্ট শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
ড. এটিএম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় শেয়ারবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কমিশনার হিসেবে গত বছরের ২০ মে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *