বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন মাশরুর রিয়াজ

খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন।

এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *