মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির এক হাজার ১৫ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ আগস্ট) ব্র্যাক ব্যাংকের ৫৩ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির আজ ৩২ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, টেকনো ড্রাগস, রবি আজিয়াটা, সিটি ব্যাংক এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *