শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

বিএসইসি চেয়ারম্যানকে অপসারণের আল্টিমেটামের শেষদিন আজ

পুঁজিবাজার প্রেস.কম ::শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও অযোগ্য খেতাব পাওয়া খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের আল্টিমেটামের শেষদিন আজ (২০ মে)। গত রবিবার (১৮ মে) দুপুরে শেয়ারবাজার নিয়ে আয়োজিত কফিন মিছিল ও গায়েবানা জানাজায় তাকে অপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম বা সময়সীমা বেধেঁ দেয় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। যার সঙ্গে শেয়ারবাজারের সব শ্রেণীর মানুষের একাত্বতা আছে।

ওইদিন রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বেলা আড়াইটার দিকে এ বিক্ষোভ করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ বিক্ষোভ করেন তাঁরা।

জানা গেছে, বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের এই আল্টিমেটামের সঙ্গে সম্মত আছেন বিভিন্ন ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজাররাসহ বড় বিনিয়োগকারীরা। যারা এখনো চক্ষুলজ্জায় রাস্তায় নামতে পারছেন না। তবে শেয়ারবাজারের বিদ্যমান মন্দা চলতে থাকলে, তারাও রাস্তায় না নেমে পারবেন না। এজন্য তারাও রাশেদ মাকসুদকে সরাতে রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন রবিবারের ঘোষনায় বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করা না হলে দাবি আদায়ে ৩৩ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উপস্থিত হবেন। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ওইদিন বিক্ষোভকারীরা শেয়ারবাজারের পতনের জন্য বিএসইসির ব্যর্থতাকে দায়ী করে কমিশনের অপসারণের দাবিতে নানা স্লোগান দেন। প্রায় ৩০ মিনিট বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ চলে। এ সময় একটি কফিন এনে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলও বের করেন। মিছিলটি মতিঝিল থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় ঘুরে মতিঝিলের ডিএসই ভবনের সামনে শেষ হয়। এ সময় ডিএসই ভবনের সামনে রাস্তায় বসে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে ডিএসই ভবনের সামনের রাস্তায় ২০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ ছিল।

মিছিল শেষে বিকেল পৌনে চারটায় বাংলাদেশের পুঁজিবাজার নামাঙ্কিত কফিন নিয়ে প্রতীকী গায়েবানা জানাজা আদায় করেন বিনিয়োগকারীরা।

বিক্ষোভকালে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে।’ এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, যদি এই সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *