বিএসসির ৪৭.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫ পয়সা।
৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
