শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
কোম্পানি সংবাদ

জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে বিশেষ গুরুত্বারোপ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে “এমফেসিস অব ম্যাটার” (বিশেষ গুরুত্বারোপ) অনুচ্ছেদ যুক্ত করেছেন কোম্পানির নিরীক্ষক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, নিরীক্ষা মতামত সংশোধন (কোয়ালিফাই) না করেই তারা তৃতীয় পক্ষের সঙ্গে কোম্পানির কিছু হিসাব স্থিতি (থার্ড-পার্টি ব্যালান্স কনফার্মেশন) সংক্রান্ত বিষয়ে আর্থিক বিবরণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিরীক্ষা প্রক্রিয়ার অংশ হিসেবে তৃতীয় পক্ষের সঙ্গে কিছু স্থিতির বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পক্ষের কাছে নিশ্চয়তা (কনফার্মেশন) চাওয়া হয়েছিল। নিরীক্ষকের প্রতিবেদন দেওয়ার তারিখ পর্যন্ত মাত্র সীমিত সংখ্যক পক্ষের কাছ থেকে এই নিশ্চয়তা পাওয়া গেছে। বাকি স্থিতিগুলো হিসাব বই এবং নিরীক্ষকের কাছে সরবরাহ করা সহায়ক নথিপত্রের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। নিরীক্ষক জানিয়েছেন, এই বিষয়ে তাদের মতামত পরিবর্তন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *