শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
কোম্পানি সংবাদ

সোনালী পেপারের ৪২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের জন্য ৪২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৪ টাকা ২০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৪ পয়সা। আগের হিসাববছরে এ আয় ছিল ৭ টাকা ১৭ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় ১৭ পয়সা বেড়েছে।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ১৪ টাকা ৮৬ পয়সা।

এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *