বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
কোম্পানি সংবাদ

অ্যাডভেন্ট ফার্মার ০.১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ হিসাববছরে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৭২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৩০ পয়সা।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।

অন্যদিকে, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *