সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
কোম্পানি সংবাদ

১৫ সেপ্টেম্বর থেকে সিএপিএম বিডিবিএল ফান্ডের লেনদেন বন্ধ

বিশেষ সাধারণ সভা উপলক্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডটির রেকর্ড ডেট অর্থাৎ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। ফান্ডের ট্রাস্টি জানিয়েছেন, স্টক এক্সচেঞ্জে ফান্ডের ইউনিটের লেনদেন রেকর্ড ডেট থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে অন্যথায় জানানো না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *