বিওতে বোনাস পাঠিয়েছে ইফাদ অটোস্
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস্ পিএলসির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
