বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সেন্ট্রাল ফার্মার ১৪ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ১১ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খুলনা প্রিন্টিং, আফতাব অটো, মিডল্যান্ড ব্যাংক এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *