শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

মুনাফা থেকে লোকসানে সোশ্যাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের কোম্পানিটির আয় হলেও আলোচ্য প্রান্তিকে লোকসান হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৩৩ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৫০ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৭ টাকা ৬0 পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৭৮ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৮২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *