মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

পুঁজিবাজার তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-জুট স্পিনার্স, রিং শাইন টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্স ও রিং শাইন টেক্সটাইল ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, বিডি থাই অ্যালুমিনিয়াম চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *