বিক্রেতাশূন্য ২ কোম্পানির শেয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইউনিয়ন ক্যাপিটাল ও সোনারগাঁও টেক্সটাই লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এদিন বেলা ১১টা ৫৭ মিনিট পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের স্ক্রিনে ২০ লাখ ২ হাজার ৮৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
অন্যদিকে একই সময় সোনারগাঁও টেক্সটাইলের স্ক্রিনে ২ লাখ ৩১ হাজার ৫০৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।
