বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিং

সমাপ্ত সপ্তাহে (২০ অক্টোবর-২৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩০৬টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ২৫ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১৪ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। আর শেয়ারের দাম ২৩ দশমিক ০৮ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, হামি ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, এমএল ডায়িং, সিভিও পেট্রো, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং আজিজ পাইপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *