বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ভুল তথ্যে বাড়ছে ইফাদ অটোসের শেয়ার দর

দেশের তরুণ ও বাইকপ্রেমীদের কাছে সপ্তাহজুড়ে আলোচনার বিষয় রয়্যাল এনফিল্ড। গত সোমবার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড বাজারজাত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এ মোটরসাইকেল বাংলাদেশে এনেছে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মোটরস। এ কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়।
সূত্র বলছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস। সপ্তাহজুড়ে চলতে থাকা দরপতনের মধ্যেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৫ টাকা ৩০ পয়সা বা ২৪ শতাংশের বেশি বেড়েছে। তাতে সপ্তাহ শেষে এটির দাম বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ৩০ পয়সায়। ইফাদ অটোসের দাম এমন সময়ে বাড়লো যখন শেয়ারবাজারে টানা ভরাডুবি চলছে।
জানা যায়, ইফাদ অটোস এবং ইফাদ মোটরস একই গ্রুপের প্রতিষ্ঠান হলেও দুই কোম্পানির ব্যবসা ও আর্থিক হিসাবও আলাদা। ফলে এই মোটরবাইক বিক্রির আর্থিক কোনো সুবিধা পাবে না ইফাদ অটোস। এই সুবিধা পাবে গ্রুপের অন্য প্রতিষ্ঠান। ফলে অনুমাননির্ভর কিংবা মিথ্যা তথ্যে ইফাদ অটোসের শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ আদতে তেমন সুফল বয়ে আনবে না।
এ বিষয়ে জানতে চাইলে ইফাদ অটোসের কোম্পানি সচিব সাজ্জাদ হোসেন তালুকদার গণমাধ্যমকে বলেন, রয়্যাল এনফিল্ড বাজারজাতকারী ইফাদ মোটরসের সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। দুটি প্রতিষ্ঠান একই গ্রুপের হলেও ব্যবসা ভিন্ন ভিন্ন। ফলে রয়্যাল এনফিল্ডের বিক্রির কোনো সুফল ইফাদ অটোস পাবে না।
এদিকে গত সোমবার রাজধানীতে রয়্যাল এনফিল্ডের বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ইফাদ অটোসের শেয়ারের লেনদেন ও শেয়ারের দাম লাফিয়ে বাড়তে শুরু করে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার—এই তিন দিনেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ টাকা বেড়েছে। আর এ সময়ে হাতবদল হয়েছে প্রায় ৩৪ লাখ শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *