বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ প্রেরণ প্রগতি ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ সময়ের জন্য লভ্যাংশ পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। এছাড়া লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসেবে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
পর্যালোচনাধীন সময়ে কোম্পানিটি মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস।
