বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি ন্যাশনাল টি কোম্পানি
তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া আর্থিক বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা। আগের বছর লোকসান ছিল ৩৪ টাকা ৪৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
