বুধবার, এপ্রিল ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ছয় পয়সা।

আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *