রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
বীমা

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

তালিকাভুক্ত বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (১৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের সম্মতিতে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এদিকে, শেষ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে 3.80 পয়সা, যা আগের বছরের একই পরিমাণ। এছাড়া শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা, আগের বছর ছিল ১০৯ টাকা ১৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, যা ২০০৫ সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছিল, ২০০৭ সাল থেকে বিনিয়োগকারীদের জন্য নিয়মিত বোনাস শেয়ার এবং নগদ লভ্যাংশ ঘোষণা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *