মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
বীমা

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২০.০০ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৩.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১.৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.১১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১০.৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৭.৫৩ শতাংশ ও বিকন ফার্মার ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *