বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল

স্টক মার্কেটে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (৩০ জুন, ২০২৩) সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শনিবার (২৮ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪.৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *